প্রথমত, যেটা শিখতে চান, সেটা সম্পর্কে ১ ঘন্টার মধ্যে খুব প্রাথমিক কিছু ধারণা নেন।
- যেমন জিনিস টা কি?
- কি কাজে লাগে?
- কোথা থেকে শিখবেন?
- কি কি ফ্রি রিসোর্স এভেইলএবল আছে?
তো এই প্রাথমিক বিষয় গুলো জানার পর আপনার কাজ হবে একটা চেকলিস্ট বানানো। এভাবে,
- কোন রিসোর্স থেকে শিখবেন?
- কি কি টপিক আছে?
- কতদিনে শিখবেন?
- শেখার পর কি বানাবেন?
এবার আসি এক্সাম্পল নিয়ে।
ধরুন আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন। আপনার কাজ হবে ১ ঘন্টায় এটার প্রাথমিক সব জিনিস নিয়ে রিসার্চ করা।
মানে পাইথন কি? এর ডকুমেন্টেশন লিংক এ একটু ঘুরে আসেন। এরপর ইউটিউবে কিছু ভিডিও দেখেন। আর গুগল করে কোথা থেকে শেখা যাবে সেগুলোর লিষ্ট তৈরী করেন, অনেকটা টু-ডু লিষ্টের মতো করে।
এরপর আসেন চেকলিস্ট এ।
ধরুন আপনি একটা ইউটিউবে প্লেলিস্ট পেলেন পাইথনের উপর। এবার সেখান থেকে টপিক গুলো নোট ডাউন করে ফেলুন। আরোও ভাল হয় যদি Udemy থেকে পাইথনের বেস্ট সেলিং কোনো কোর্স থেকে লেসন / টপিক গুলোর নোট নিলে (কিনতে হবে না).
এবার আপনি সেই সিলেক্টেড প্লেলিস্ট দেখা শুরু করেন। আর যেই টপিক ক্লিয়ার হবে সেটা টিক দিবেন। যদি কোন টপিক না বুঝেন, অন্য রিসোর্স দেখবেন। যেমন ভিডিও / ডকুমেন্টেশন / চ্যাট জিপিটি ইত্যাদিতে সার্চ করে করে টপিক শিখবেন।
এই ধৈর্য্য আপনার রাখা লাগবে যে, কোন টপিক ক্রিস্টাল ক্লিয়ার হয়ে না বোঝা পর্যন্ত লেগে থাকবেন। প্রতিদিন অল্প করে শিখুন, অন্তত ১ ঘন্টা করে হলেও সময় দিন। প্রথমে ১০০ ঘন্টার তারপর ১০০ দিনের চ্যালেঞ্জ নিতে পারেন।
এভাবে লেগে থাকুন, ইনশা-আল্লাহ যে কোন কিছু ডিপলি শিখতে পারবেন।

Comments