ভিডিও টিউটোরিয়াল দেখে শেখার ক্ষেত্রে আপনি প্রথমেই যে প্রব্লেম ফেস করবেন সেটা হচ্ছে, একটা ভিডিও দেখে ইন্সট্রাক্টর যেভাবে বলে তার বাইরে কিছু চিন্তা-ভাবনা করা যায় না। আপনি যখন একটা টপিক এ ৫-১০ টা আর্টিকেল/ডকস পড়বেন তখন সেইটা নিয়ে চিন্তা করার ক্ষমতা অনেক বেড়ে যায়।
আপনি যখন একটা টপিকে প্রচুর রিডিং ম্যাটারিয়াল ফলো করবেন তখনই পরিবর্তনটি লক্ষ্য করতে পারবেন।
একটা জিনিস সবসময় মনে রাখবেন, বই/আর্টিকেল বা লিখিত টিউটোরিয়াল/কনটেন্ট আমাদের চিন্তার ক্ষমতা বাড়ায়। কারণ পড়ার সময় আমাদের মস্তিষ্ক চিন্তা করতে পারে। যেটা শুধু ভিডিও টিউটোরিয়াল দেখে সম্ভব হয় না।
এক্ষেত্রে, ভিডিও টিউটোরিয়াল কে আপনি তুলনা করতে পারেন স্কুল, কলেজের লেকচার এর সাথে আর বই/আর্টিকেল বা লিখিত টিউটোরিয়াল/কনটেন্ট কে কম্পেয়ার করতে পারেন বাসায় এসে সেলফ স্টাডি করার সাথে।
ভিডিও টিউটোরিয়াল আপনার কনফিউশন/ভয় দূর করবে; একচুয়াল শেখাটা আসলে নিজেকেই শিখতে হয়।
করণীয়
আপনি যখন একটা টপিকে পড়ালেখা/রিসার্চ করে এসে ভিডিও কনটেন্ট দেখবেন তখন দেখবেন বিষয়টা একদম পরিস্কার হয়ে যাবে।

Comments